আমাদের সম্পর্কে

চরফ্যাশন, ভোলা · EIIN: 101297 · প্রতিষ্ঠাকাল ১৯৬৩

পরিচিতি

বিদ্যালয় পরিচিতি

চরফ্যাশন উপজেলার পশ্চিমাঞ্চলের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, এলাকার শিক্ষা অনুরাগী ও সমাজহিতৈষী ব্যাক্তিদের আন্তরিক প্রচেষ্টায় এবং সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। শিক্ষার মান ও ফলাফলে জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আপনাকে স্বাগত।

দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ১লা এপ্রিল ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি তৎকালীন সময়ে চরফ্যাশন উপজেলার পশ্চিমাঞ্চলের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। নীলকমল ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান জনাব মহবুবুর রহমান ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। জনাব আরব আলী মিয়া (এম.এ) ছিলেন বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক। বর্তমানে এটি বরিশাল বোর্ডের অধীনে চরফ্যাশন উপজেলার জেএসসি ও এসএসসি পরীক্ষা কেন্দ্র। বিদ্যালয়ে একটি বড় খেলার মাঠ এবং চারটি ভবন রয়েছে। বিদ্যালয়টি দুলারহাট বাজারের মাঝামাঝি স্থানে, বাস স্টেশনের পাশে অবস্থিত।

পূর্ণ ইতিহাস পড়ুন

সংক্ষিপ্ত তথ্য

📅

প্রতিষ্ঠাকাল

১লা এপ্রিল, ১৯৬৩

🔢

EIIN

101297

🏛️

শিক্ষা বোর্ড

বরিশাল

👤

প্রতিষ্ঠাতা

Mr. Mahabubur Rahaman

🎓

প্রথম প্রধান শিক্ষক

Mr. Arab Ali Mia (M.A)

📖

শ্রেণি

৬ষ্ঠ – ১০ম

📝

পরীক্ষা কেন্দ্র

JSC & SSC

আমাদের বিশেষত্ব

বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ

🏫

শিক্ষার মান

শিক্ষার মান ও ফলাফলে জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।

📚

তিনটি বিভাগ

বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ।

📝

পরীক্ষা কেন্দ্র

JSC ও SSC পরীক্ষার অনুমোদিত কেন্দ্র।

🏛️

সমৃদ্ধ অবকাঠামো

চারটি ভবন, গ্যালারি ও বিশাল খেলার মাঠ।

আমাদের লক্ষ্য

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আমরা অঙ্গীকারাবদ্ধ

দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় প্রতিটি শিক্ষার্থীকে সামগ্রিকভাবে বিকশিত করতে প্রতিশ্রুতিবদ্ধ — জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বয়ে।

লক্ষ্য ও উদ্দেশ্য পড়ুন
আমাদের দর্শন

একটি আধুনিক, মানসম্মত এবং অগ্রগামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে জাতীয় উন্নয়নে অবদান রাখা

আমরা স্বপ্ন দেখি এমন একটি বিদ্যালয়ের যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।

অবকাঠামো

বিদ্যালয়ের পরিবেশ

🏢৪টি ভবন
🏛️বড় গ্যালারি
বিশাল খেলার মাঠ
📍বাস স্টেশনের পাশে

আরও তথ্য জানতে চান?

ভর্তি, শিক্ষক ও নোটিশের জন্য সংশ্লিষ্ট পাতা দেখুন।